নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৫ , ০৮:২৯ পিএম
ছবি: ইন্টারনেট
ভারত থেকে দেশে ফিরলেন ১৩০ জন আটকে পড়া বাংলাদেশি। মঙ্গলবার (৫ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন।
বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ভারতের দিল্লি থেকে বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার বিকালে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভারতে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, ভারত থেকে ২ হাজারের বেশি বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে করে আকাশপথে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাই থেকে বাংলাদেশিদের ফিরয়ে আনতে আরও বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। পর্যাপ্ত যাত্রী ও ভারতের অনুমোদন সাপেক্ষে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.