খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-০৩ , ১০:০৩ এএম
ছবি: ইন্টারনেট
চীনের সরকার অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গেম খেলার ওপর কারফিউ জারি করেছে। বুধবার সরকার এই ঘোষণা দেয়। এর ফলে যাদের বয়স ১৮ বছরের কম, তারা রাত দশটা থেকে সকাল আটটার মধ্যে কোনো অনলাইন গেম খেলতে পারবে না। আর সাপ্তাহিক কর্মদিবসে দেড় ঘন্টার বেশি আর সাপ্তাহিক ছুটি বা অন্য ছুটির দিনে তিন ঘন্টার বেশি গেম খেলা যাবে না।
ভিডিও গেমে আসক্তি থামাতে চীন সরকার এই ব্যবস্থা নিয়েছে। এই আসক্তি শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করছে বলে মনে করে চীন।
চীন বিশ্বে অনলাইন ভিডিও গেমিং এর দ্বিতীয় বৃহত্তম বাজার। অনলাইন গেমিং এর ওপর বিধিনিষেধ আরোপের করে সরকারের নতুন নীতিমালায় অপ্রাপ্তবয়স্ককরা গেমিং এর পেছনে কত অর্থ ব্যয় করতে পারবে তারও সীমা ঠিক করে দেয়া হয়েছে।
৮ হতে ১৬ বছর বয়সীরা প্রতি মাসে ২০০ ইউয়ান (২৯ মার্কিন ডলার) পর্যন্ত খরচ করতে পারবে, আর যাদের বয়স ১৬ হতে ১৮, তারা পারবে এর দ্বিগুণ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.