‘নির্বাচিত সরকার থাকলে করোনায় মানুষ মরতো না’

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৫ , ০৭:২৭ পিএম

‘নির্বাচিত সরকার থাকলে করোনায় মানুষ মরতো না’ ছবি: সিটিজেন নিউজ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘অনাচার-দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে। মানুষের আহাজারি, হাহাকারের কান্না শুনতে পাচ্ছি। নির্বাচিত সরকার থাকলে গরিব মানুষ ত্রাণ পেত। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতো। মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। সাংবাদিক, পুলিশ আক্রান্ত হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে মানুষ আক্রান্ত হতো না। কিন্তু যে সময় প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে সময় সরকার অন্য কাজে ব্যস্ত ছিল। সঠিক পদক্ষেপ না নেওয়ায় এখন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’

মঙ্গলবার (৫মে) মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি শেখ রবিউল আউয়ালের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সরকার করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অফিস-আদালত, শপিংমলসহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দিচ্ছে। এতে আরও মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে।’