রাউজানে হত্যা মামলার আসামী অস্ত্রসহ আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৫ , ০৫:৫৮ পিএম

রাউজানে হত্যা মামলার আসামী অস্ত্রসহ আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের রাউজানে মৎস্য ব্যবসায়ী বিতান বড়ুয়া (৪৭) হত্যা মামলার প্রধান আসামী রাহুল বড়ুয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে)খাগড়ছড়ি জেলার সদর থানার উত্তর সবুজ বাগানস্থ ৭নম্বর আনছার ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করে রাউজান থানা পুলিশ।

রাউজান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ মঙ্গলবার (৫মে) দুপুরে রাউজান থানায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে খাগড়াছড়ি পুলিশের সহায়তায় সোমবার (৫মে) সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে রাহুল বড়ুয়াকে করা হয়।
এরপর আসামির দেয়া তথ্য মোতাবেক রাত সাড়ে ১২টায় হাটহাজারী মেখল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল  বিকেল ৪টার দিকে প্রকাশ্য দিবালোকে বিতান বড়ুয়াকে গুলি করে হত্যা করা হয়।