নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৫ , ০৫:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের বোয়ালখালীতে ডোবায় ডুবে ইয়াছিন আরাফাত ইমন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর স্থানীয় মো. ইসমাঈলের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত মো. ইয়াছিন আরাফাত ইমন তার ভাই মো. ইলিয়াছসহ কর্ণফুলী নদীতে চিংড়ি পোনা আহরণ করেন। এরপর তারা দুই ভাই ঘরে ফিরে আসেন। ইলিয়াছ ঘরের গোসলখানায় এবং ইমন পাশের ডোবায় গোসল করতে যান। গোসল করতে যাওয়ার আধঘন্টা পরও ইমন ফিরে না আসলে পরিবারের মা-ভাই তাকে খোজাখুজির এক পর্যায়ে তার সেন্ডেল ও লুঙ্গি ডোবায় দেখতে পান। পরে ডোবায় পানির তলায় ইমনের নিথর দেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। ময়না তদন্তের পরে জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ। সে অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপাতত নিহত শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.