দেড় লাখ ইয়াবাসহ ২জন আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৫ , ০৫:২৯ পিএম

 দেড় লাখ ইয়াবাসহ ২জন আটক ছবি: ইন্টারনেট

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করে।মঙ্গলবারর (৫ মে) ভোর ৪টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বা ঘোনা এলাকা থেকে তাদের আটক করে মহেশখালী থানা পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকার আয়ুব আলীর ছেলে মো. করিম উল্লা (৩৫) ও সুনামগঞ্জের তাহিরপুরের লাকসামের সোলাইমানের ছেলে নূর মোহাম্মদ (৩২)।

পুলিশের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।

মহেশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর গণমাধ্যমকে জানান, ‘ছোট মহেশখালী ৭নং ওয়ার্ডের মেম্বার ওসমানের বাড়ীতে ৪ মে রাতে অবস্থান নেন ইয়াবাচালান কারবারীরা । ৫ মে ভোরে ইয়াবা নিয়ে যাওয়ার সময় লম্বা ঘোনা নামক স্থান থেকে ইয়াবাসহ দুই কারবারিকে প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত ও পলাতক ইয়াবকাকারীদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনের মামলা হচ্ছে বলেও জানান ওসি।