রাঙামাটিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৫ , ১১:৫২ এএম

রাঙামাটিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা ছবি: সিটিজেন নিউজ

রাঙামাটিতে কাটাকাটির জেরে হ্লাপ্রুসাই মারমা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।মঙ্গলবার (৫মে) সকাল সাড়ে সাতটায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের ডাকবাংলো মধ্যম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঘাতক মং থোয়াই মারমাকে ঘটনাস্থল থেকে আটক করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

নিহত ব্যক্তি ওই এলাকার মৃত অংথোয়াই খই মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সৈয়দ আশরাফ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতককে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।