দিল্লিতে মদের ওপর ৭০ শতাংশ ‘করোনা ফি’ ধার্য

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৫ , ১০:২৩ এএম

দিল্লিতে মদের ওপর ৭০ শতাংশ ‘করোনা ফি’ ধার্য ছবি: ইন্টারনেট

ভারতে লকডাউন শিথিলের পর বিভিন্ন রাজ্যে মদ বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার বিক্রি চালু হওয়ার পর থেকে মদের দোকানে দেখা গেছে উপচে পড়া ভিড়। পরিস্থিতি মোকাবেলা লাঠিচার্জ করেছে করেছে পুলিশ।

এমন পরিস্থিতিতে মদের ওপর করোনা ফি নামে বিশেষ ট্যাক্স ধার্য করলো ভারতের দিল্লিরাজ্য সরকার।

রাজ্যটিতে এখন থেকে মদ কেনার সময় অতিরিক্ত ৭০ শতাংশ ভারতীয় রুপি দিয়ে মেটাতে হবে করোনা ফি। সোমবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বিশেষ ট্যাক্স নেয়ার নির্দেশ দেন।

জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের মধ্যে সরকারের আয় কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। করোনার প্রভাবে উল্লেখযোগ্য হারে কমে গেছে দিল্লি সরকারের আয়। যেখানে ২০১৯ সালের এপ্রিলে রাজ্যটির আয় ছিল সাড়ে তিন হাজার কোটি ভারতীয় রুপি সেখানে এই বছরের এপ্রিলে আয় মাত্র ৩০০ কোটি রুপি।