নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৫ , ১০:২১ এএম
ছবি: সিটিজেন নিউজ
নাটোরের সিংড়ায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত শ্বশুর আব্দুল হামিদ (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-০৫। সোমবার ( ৪ মে) রাত সাড়ে ৮টার সময় আব্দুল হামিদকে সিংড়া উপজেলার বিয়াশ চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
র্যাব নাটোর ক্যাম্পের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ এপ্রিল সিংড়া উপজেলার বিয়াশ চকপাড়া এলাকায় আব্দুল হামিদ নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে তার পুত্রবধূকে গলায় ধারালো ছুরি ধরে ধর্ষণ করেন। পরে পুত্রবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত আব্দুল হামিদ পালিয়ে যান । এই ঘটনায় নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে গত ২৬ এপ্রিল শশুরের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।
আব্দুল হামিদকে রাতেই সিংড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.