‌টেকনা‌ফে সোয়া কো‌টি টাকার ইয়াবা উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৫ , ১০:০৫ এএম

‌টেকনা‌ফে সোয়া কো‌টি টাকার ইয়াবা উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালিক বিহীন ৪০ হাজার পিস ইয়াবা  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৪ মে) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সংলগ্ন নাফনদীর তীরবর্তী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ-২বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার হতে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে বিওপি একটি বিশেষ টহলদল ওই এলাকায়  অভিযানে যায়।

পরে  বিজিবি’র টহল দলের সদস্যরা অবরাং ১নং স্লুইচ গেইড হতে ১শত গজ উত্তর দিক দিয়ে দু’জন ব্যক্তিকে নদীর তীরে উঠতে দেখে উক্ত চোরাকারবারিরা দুর হতে টহল দলের উপস্থিতি লক্ষ্য করে অন্ধকারে সুযোগ বুঝে পালিয়ে যায়।

এ সময় ইয়াবা পাচারকারীরের ফেলে যাওয়া একটি ব্যবহৃত মোবাইল, নগদ ৩৫০ টাকা ও একটি ইয়াবাভর্তি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি খুলে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

তিনি আরও জানান, এব্যাপারে পরবর্তীতে আইনি কার্যক্রম গ্রহন করা হবে এবং উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো উর্দ্ধতন কর্মকর্তা ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তির্বগ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।