চট্টগ্রামে ২৪হাজার ইয়াবাসহ যুবক আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৫ , ০৯:৪৭ এএম

চট্টগ্রামে ২৪হাজার ইয়াবাসহ যুবক আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের চাঁদগাও থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে। সোমবার (৪ মে) দিবাগত রাতে নগরীর শাহ আমানত নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চল।

আটককৃতের নাম মো. আয়ার (২১)। সে ককবাজারের বাহাড়ছড়ার ২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।

মাদকদ্রব্য অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চল গণমাধ্যমকে জানায়, সোমবার নগরীর শাহ আমানত সেতু সংযোগ এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ মো. আয়ার নামের ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পরিদর্শক লোকাশিস চাকমা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।