পাহাড়তলীতে কাভার্ড ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৫ , ০৯:১৪ এএম

পাহাড়তলীতে কাভার্ড ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত ছবি: ইন্টারনেট

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপা পড়ে বিদু ভোষণ দে (৬০) নামে এক পথচারির মৃত‌্যু হয়েছে। সোমবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

তার বাড়ি উত্তর কাট্টলি বলে জানিয়েছে পুলিশ। তিনি বন্দরের কন্টেইনার ডিপুতে দিন মজুরের কাজ করতেন।

পাহাড়তলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী কভার্ডভ্যান সরাইপাড়ার লোহারপুল নাম স্থানে পৌঁছলে রাস্তার গর্তে পড়ে কভার্ডভ্যানটি উল্টে যায়। এতে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী মৃদু দে চাপা পড়ে মারা যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কাভার্ড ভ্যান জব্দ ও চালক আটক রয়েছে।