প‌জে‌টিভ ২২; নমুনা পরীক্ষা ২৪৩ জ‌নের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ১০:২৮ পিএম

প‌জে‌টিভ ২২; নমুনা পরীক্ষা ২৪৩  জ‌নের ছবি: সিটিজেন নিউজ

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রাম শহরের ২২জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। সোমবার (৪মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম শহরের ২২জনের দেহে করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে  পটিয়ায় ১জন, বাশখালীর ১জন, লোহাগড়ার ১জন,দামপাড়া পুলিশ লাইনের ২জন, উত্তর কাট্রলীর ১জন, আকবরশাহর ১জন, হালিশহর বন্দরের ২জন,এনায়েত বাজারের ২জন, বড় কুমিরার ১জন, পাহাড়তলীর ২জন,  বিআইটিআইডিতে ১জন, সিএমএইচে ১জন ও ৬ টি ভিন্ন জেলায়।

এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৬ জন ইতিমধ্যে মারা গেছেন।