নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০৯:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)পাঁচলাইশ মডেল থানাধীন এলাকায় পুলিশ বক্স বিস্ফোরনের মামলায় আইইডি তৈরির সরঞ্জাম সহ ৩ নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়। রবিবার (৩মে) বিকালে বাকলিয়া থানাধীন ডিসি রোডস্থ গনি কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করে সিএমপি'র কাউন্টার টেরোরিজম ইউনিট।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইফুল্লাহ (২৪), মোঃ এমরান (২৫) ও মোঃ আবু ছালেহ (২৫)।
সিএমপি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার বিকালে বাকলিয়া থানাধীন ডিসি রোডস্থ গনি কলোনিতে অভিযান পরিচালনা ষোলশহর ২নং গেইটস্থ ট্রাফিক পুলিশ বক্সে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় আইইডি তৈরির সরঞ্জাম সহ নব্য জেএমবির ০৩ জঙ্গি গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজসে গত ২৮শে ফেব্রুয়ারী রিমোট কন্ট্রোলের সহায়তায় ২নং গেটস্থ ট্রাফিক পুলিশ বক্সে আইইডি বিস্ফোরন ঘটানোর কথা স্বীকার করে।
এছাড়াও তারা দেশের প্রচলিত আইনকে তাগুতের আইন ও বাংলাদেশ পুলিশকে তাগুত হিসাবে চিহ্নিত করে বোমা হামলার মাধ্যমে পুলিশ সদস্যদের হত্যা করার চেষ্টা করছে। অনলাইনে পাওয়া অপ্রচলিত মোবাইল ফোন এ্যাপস ব্যবহার করে ঐ এ্যাপসের মাধ্যমে দলের সকল সদস্যদের সাথে যোগাযোগ করে বোমা/আইইডি তৈরির বিভিন্ন ভিডিও আদান প্রদান করে সেই অনুসারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় মর্মে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে বলে জানায় সিএমপি সূত্র।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.