নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০৮:৫৫ পিএম
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৪ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে তাদেরকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশপদে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো।
স্বাস্থ্য সেবা বিভাগ এদের যেখানে পদায়ন করবে সেই কর্মস্থলে আগামী ১২ মে যোগদান করতে বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এর মধ্যে কোনও নির্দেশনা না পেলে ১২ মে এই বিভাগেই তাদের যোগ দিতে হবে।
আদেশে বলা হয়, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং এ সাময়িক নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
এরআগে গত ৩০ এপ্রিল তাদের সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ওই দিন সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জনও নিয়োগের সুপারিশ করে কমিশন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.