নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০৫:৪১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ভয়াল করোনা দুর্যোগের এই দুঃসময়ে বরগুনা শহরের বিভিন্ন বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের কর্মহীন হয়ে পড়া ২০০টি শিক্ষক পরিবারের পাশে দাঁড়ালেন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এসএম মশিউর রহমান শিহাব। রোববার (৩ মে) সকাল ১১টায় স্থানীয় এফএম স্কুলের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসএম মশিউর রহমান শিহাবের পক্ষে বরগুনার তরুণ সমাজকর্মী ও এফএম স্কুলের পরিচালক আসাদুজ্জামান এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল এবং এক কেজি লবন উপহার হিসেবে বিতরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলোর মূল আয়ের উৎস হচ্ছে ছাত্র-ছাত্রীদের দেয়া বেতন। লকডাউনের কারনে স্কুল বন্ধ থাকার কারণে তার মত অনেক শিক্ষকরাই এখন উপার্জনহীন হয়ে পড়েছে। এ অবস্থায় স্ত্রী-সন্তান নিয়ে দুবেলা দুমুঠো খাবার খেয়ে স্বাভাবিক জীবন ধারণ তাঁদের অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এফএম স্কুলের প্রধান পরিচালক আব্দুল আলীম হিমু জানান, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলসমূহের অধিকাংশ পরিবারই লোকলজ্জার কারণে কারও কাছে মুখ ফুটে কিছু চাইতে পারেন না অথচ প্রচন্ড খারাপ সময় পার করছে তারা। তিনি এসব কর্মহীন শিক্ষকদের পাশে দাড়ানোর আহবান জানালে জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মশিউর রহমান শিহাব এই দুঃসময়ে তাঁদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এ বিষয়ে এসএম মশিউর রহমান শিহাব বলেন, ‘অসহায় কর্মহীন পরিবারের জন্য আমার সাধ্যমত আমি কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি আমার সাধ্যমত নন এমপিওভুক্ত সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের মাঝেও এ কার্য্যক্রম অব্যাহত রাখতে চাই।’
প্রসঙ্গত, করোনা মহামারিতে বরগুনায় লকডাউন ঘোষণার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান, হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এসএম মশিউর রহমান শিহাব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.