সরকারের মোকাবিলা বিশ্বব্যাপী প্রশংসিত: ড. হাছান

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০৫:৪১ পিএম

সরকারের মোকাবিলা বিশ্বব্যাপী প্রশংসিত: ড. হাছান ছবি: ইন্টারনেট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাসের মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেওয়ার কারণেই সরকার আজ  বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। কারণে উদ্ভূত সংকট মোকাবিলায় সরকার যথাযোগ্য এবং সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে।

সোমবার (৪ মে) সচিবালয়ে নিজ কার্যালয় থেকে অনলাইনে দেওয়া সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক প্রশংসিত হয়েছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে বিশ্ব বিখ্যাত দ্য ইকোনমিস্ট পত্রিকায় প্রশংসা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপরে। এমনকি ভারত, পাকিস্তান, চীনের চেয়েও এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক ভালো।’