চট্টগ্রামে কর্মহীন মানুষের পাশে সোনিয়া আজাদ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০৫:০১ পিএম

চট্টগ্রামে কর্মহীন মানুষের পাশে সোনিয়া আজাদ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজের রান্না করা খাবার, ইফতার ও সেহেরী সামগ্রী পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সদস্য সোনিয়া আজাদ। পারিবারিক সংগঠন মনছুর সাজ্জাদ ফাউন্ডেশনের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করেন তিনি।

জানা যায়, গত ১৬ মার্চের পর থেকে প্রতিদিন নগরীর নাসিরাবাদ, মুরাদপুর, জিইসির মোড়, লালখান বাজার, মোহাম্মদপুর আমিন শিল্পা ল, রুবি গেইট, জালালাবাদ, অক্সিজেন, টেক্সটাইল, শেরশাহসহ নগরীর বায়েজিদ, পাঁচলাইশ ও খুলশী থানাধিন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের কারণে ঘরবন্ধি, দিনমজুর, নিম্মআয়, মধ্যম আয়ের মানুষের পাশে মানবিক সহায়তা দেয়ার জন্য দড়িয়েছে এখনো পর্যন্ত সাহায্য সহানুভুতি অব্যাহত রেখেছে।

এ ছাড়াও করোনা ভাইরাসের প্রভাব শুরু হওয়ার আগেও পথ শিশু, ছিন্নমূল, সুবিধা বি ত, ফুটপাতে বসবাসরত অসহায় মানুষের জন্যও নিয়মিত খাবারের ব্যবস্থা করেছেন তিনি।

ইতিমধ্যে করোনা ভাইরাসের এই সময়ে এই পর্যন্ত ২০০০ পরিবারকে শুকনো খাবার বিতরণ, ২৪০০ পরিবারকে রান্না করা সুষম খাদ্য বিতরণ, প্রতিদিন কুকুর, বিড়াল, কাক, পশু পাখির জন্য রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে তার ব্যক্তিগত উদ্যোগে। মানবিক নেত্রী সোনিয়া আজাদের জনকল্যাণমূলক কর্মকান্ডে যুক্ত হয়েছেন ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের একটি স্বেচ্ছাসেবী টিম।

সোনিয়া আজাদের ত্রাণ ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করতে স্বেচ্ছাসেবী টিমের মধ্যে রয়েছে দায়িত্বশীল কর্মী শহীদুল ইসলাম শহীদ, সুমিত বড়ুয়া, মুশফিক আহমেদ, খোরশেদ আলম ইকবাল, শহিদুর রহমান তুহিন, ইব্রাহিম মুসা, আবরার সামিল, রওশন আরা রুপা, নাফিছা সেজুতি, নিশু চৌধুরী, রওশন আরা রুপা ও নাফিসা সেঁজুতি, অ্যাডভোকেট নিশু চৌধুরী, সুমিত বড়ুয়া দীপু, মোহম্মদ রাজু, আকিব ইসলাম আরজু, ইব্রাহীম মুসা, আবরার সামি, পাবেল চৌধুরীসহ অনেকে তাদের সার্বিক সহযোগিতা করছেন সোনিয়া আজাদের স্বামী চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য আবু নাসের চৌধুরী আজাদ।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জিএস কফিল উদ্দীন বলেন, সোনিয়া আজদ ও তার স্বামী আবু নাছের আজাদ খাঁটি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক, তাদের পরিবার দিনরাত পরিশ্রম করে গরীব অসহায় মানুষের জন্য যেভাবে সেবা করে যাচ্ছেন প্র্রশংসার দাবিদার, এরকম মানবিক নেত্রী ও মানবিক পরিবার নগরীতে খুব কম আছে বলে তিনি জানান, উনার মত সবাইকে মানবিক হওয়া উচিত, মানুষের বিপদে পাশে দাড়িয়ে এভাবে সহযোগিতা করার অনুরোধ জানান। এ বিষয়ে চট্টগাম উইম্যান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রিজের সদস্য ও চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সদস্য সোনিয়া আজাদ বলেন, আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য, এই সময়ে মানুষ খাবার কষ্টে আছে, আর কেউ লজ্জার ভয়ে ভিক্ষা করতে পারছে না। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে যতটুকু সম্ভব গরীব অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী ও খাবার দিয়ে সহযোগিতা করছি। যতদিন অবস্থা স্বভাবিক হবে না ততদিন গরীব অসহায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।