শিক্ষকদের অর্থ সহায়তা দিয়েছে দ. জেলা শিক্ষক সমিতি

 মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৪ , ০৪:৫৮ পিএম

শিক্ষকদের অর্থ সহায়তা দিয়েছে দ. জেলা শিক্ষক সমিতি ছবি: সিটিজেন নিউজ

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারাসহ ৮ উপজেলার নন-এমপিও (প্রাতিষ্ঠানিক বেতনে কর্মরত) ১শত জন শিক্ষকদের ১ লক্ষ টাকা অর্থ সহায়তা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতি।

সোমবার (০৪ মে) সকালে ৮ উপজেলার তালিকা ভুক্ত শিক্ষকদের জেলা সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক মো. সবুর ও অর্থ সম্পাদক রণধীর দেবনাথসহ সমিতির কর্মকর্তারা মোবাইল ফোনে শিক্ষকদের নিজ নিজ বিকাশ একাউন্টে এই অর্থ পৌঁছে দেন।

শিক্ষক সমিতির সভাপতি এম. ওসমান গনি জানান, করোনা পরিস্থিতিতে মানবিক বিবেচনায় দক্ষিণ জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক বেতনে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ১শত জন শিক্ষককে ১ হাজার টাকা করে সমিতির পক্ষ থেকে ১ লক্ষ টাকার অর্থ সহায়তা দেয়া হয়েছে।