প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ৪৯ জনের পদোন্নতি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০৩:০৯ পিএম

প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ৪৯ জনের পদোন্নতি ছবি: ইন্টারনেট

প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ৪৯ জনের পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৪ মে) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিভিন্ন দফতরে পদায়ন করা হয় এ আদেশে।

আদেশে উল্লেখ করা হয়, গত ২৮ মার্চের সরকারি কর্মকমিশনের সুপারিশ অনুযায়ী অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, ট্রেজারি হিসাব রক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিবুটার অপারেটরদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১২ হাজার ৫০০-৩০ হাজার ২৩০ টাকা বেতন স্কেলে প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলো।