ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০১:৪৮ পিএম

ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না ছবি: সংগৃহীত

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে সরকার। সেইসঙ্গে গণপরিবহনও বন্ধ থাকবে বলা জানানো হয়েছে। আজ  সোমবার (৪মে) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়েছে, ‘ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। ওই সময়ে আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকবে।’

ওই আদেশেই সরকার চলমান সাধারণ ছুটির মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

আদেশে বলা হয়, ‘সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।’