নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৪ , ১১:৩৮ এএম
করোনাভাইরাস পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এখন থেকে আর নমুনা সংগ্রহ করবে না। এর পরিবর্তে গবেষণায় মনোযোগ দেবে প্রতিষ্ঠানটি। আর করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজটি স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে হবে।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বর্তমান উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানান, গতকাল রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে আইইডিসিআর শুধু গবেষণার অংশ হিসেবে নমুনা সংগ্রহ করবে। রোগীর রোগ নির্ণয়ের জন্য স্যাম্পল সংগ্রহ আইইডিসিআরের কাজের মধ্যে পড়ে না। আসলে আইইডিসিআর এপিডেমিওলজিক্যাল সার্ভিলেন্সের অংশ হিসেবে নমুনা সংগ্রহ করে।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালগুলোয় এখন পরীক্ষার সুবিধা আছে। এজন্য কমিউনিটি লেভেলে রোগ নির্ণয়ের জন্য যে নমুনা পরীক্ষা, তার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে নিয়েছে। তারা এখন থেকে নমুনা সংগ্রহ করবে এবং আইইডিসিআরের বাইরে অন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করবে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.