ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৪ , ১১:২৫ এএম

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে তামান্না ইসলাম রুহি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিবে উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহি একই গ্রামের সিরাজ চেয়ারম্যান বাড়ির তাজুল ইসলাম বাপ্পির কন্যা ও মাইজভাণ্ডার আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার নিহত রুহির পরিবার জানায়,  রবিবার সন্ধ্যায় পরিবারের লোকজন ইফতারি তৈরির কাজে ব্যস্ত ছিল। কাজ শেষ করার পর রুহিকে অনেকক্ষণ পর্যন্ত দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন দিকে খোঁজখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনের পুকুরে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তারা।

এসময় তাকে উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহিকে মৃত ঘোষণা করেন।