স্ত্রীসহ করোনায় আক্রান্ত বিটিভির মহাপরিচালক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৪ , ১১:১০ এএম

স্ত্রীসহ করোনায় আক্রান্ত বিটিভির মহাপরিচালক ছবি: সিটিজেন নিউজ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এসএম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৩ মে) তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তারা বাসায় আইসোলেশনে আছেন

এস এম হারুন অর রশীদ গণমাধ্যমে জানান,চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে আছেন তারা।

হারুন অর রশীদ তার মেয়ের ব্যাপারে জানান, গতকাল রোববার তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। আজ সোমবার রিপোর্ট আসার কথা রয়েছে।

এদিকে, হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরোনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে।