বন্ধ হয়ে গেলো চট্টগ্রাম-ঢাকা পার্সেল ট্রেন!

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ১০:৪৪ এএম

বন্ধ হয়ে গেলো চট্টগ্রাম-ঢাকা পার্সেল ট্রেন! ছবি: সিটিজেন নিউজ

করোনা পরিস্থিতিতে সরকারি ছুটির মধ্যেও জরুরি কৃষিপণ্য, শাকসবজি, স্টেশনারী সামগ্রীসহ অন্যান্য পণ্যসামগ্রী পরিবহনের জন্য পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। তবে চালুর মাত্র তিন দিনের মধ্যেই বন্ধ হয়ে গেলো চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের স্পেশাল পার্সেল ট্রেন।

রেল কর্মকর্তারা জানান, পণ্য সামগ্রী না থাকায় প্রতিদিন লক্ষাধিক টাকা লোকসান হয়। এই টাকা ওঠানো যাচ্ছে না। সে কারণে লোকসান ঠেকাতে রেলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পূর্ব) পক্ষে এসিওপিএস (পূর্ব) সাহেব উদ্দিনের সই করা অফিস আদেশে লাগেজ ভ্যান ট্রেন বাতিল করা হয়।

এর আগে গত  শুক্রবার (১ মে) থেকে বিশেষ পার্সেল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় সরকার।