পদ্মা সেতুতে বসানো হল ২৯তম স্প্যান

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৪ , ১০:৩৬ এএম

পদ্মা সেতুতে বসানো হল ২৯তম স্প্যান ছবি: সিটিজেন নিউজ

দেশে করোনাভাইরাসের দুর্যোগের মধ্যেও পদ্মাসেতুর ২৯তম স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্প্যানটি বসানোর কাজ সুষ্ঠুভাবে শেষ হয়।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের স্প্যান বসানোর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় এটি বসানো হলো। এতে মূল সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হলো।

তিনি আরও  জানান, আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকায় সেতুর ২৯তম স্প্যানটি সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পিলার-১৯ এবং ২০ এর উপর সঠিকভাবে স্থাপন করা সম্ভব হলো।