তিন মাসের ভাড়া মওকুফ; ত্রাণও পাচ্ছেন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৪ , ১০:২৯ এএম

তিন মাসের ভাড়া মওকুফ; ত্রাণও পাচ্ছেন ছবি: সিটিজেন নিউজ

শ্রমজীবী ভাড়াটিয়াদের মার্চ-এপ্রিল-মে এই তিন মাসের বাড়ি ভাড়া মওকুফ এক মানবিক বাড়িওয়ালা। একইসাথে যাদের ভাড়া মওকুফ করেছেন তাদের জরুরি খাদ্য সামগ্রীও দিচ্ছেন তিনি। নারায়নগঞ্জের সোনারগাঁয়ের মানবিক ওই বাড়িওয়ালার নাম ফিরোজ হোসেন মিতা।

ফিরোজ হোসেন মিতা জানান, সোনারগাঁয়ের বাড়ি মজলিশ এলাকায় তার একটি টিনশেড বাড়ি রয়েছে। ওই বাড়িতে ২৪টি ঘর রয়েছে। এসব রুমে রাজমিস্ত্রি, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের বসবাস। এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের মধ্যে অনেকেরই কাজ নেই।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মার্চ- এপ্রিল -মে তিন মাসের ভাড়া তিনি মুওকফ করা হয়।

তিনি জানান, একইসঙ্গে ওই ২৪টি পরিবারকে প্রতিমাসে চলার জন্য ১০ কেজি করে চাল, ডাল ও আলু ও পেঁয়াজ, তেল দিচ্ছেন।

ফিরোজ বলেন, ‘আর্থিকভাবে আমি ততটা সচ্ছল নই। ব্যাংকে চাকরি করে ঢাকায় বসবাস করে এবং দুই ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছি। প্রতি মাসের বেতন থেকে যে টাকা সেভ করতে পারতাম তার সঙ্গে স্ত্রীর জমানো টাকা নিয়ে সোনারগাঁয়ের বাড়িটি নির্মাণ করেছি।’

তিনি নারায়ণগঞ্জের যেসব ধনবান ব্যক্তি আছেন তাদেরও অসহায় গবিবদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।