নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০২:৩২ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল স্যুইট সাদাফ থেকে মিসোস ডুরাল বে (৫০) নামের এক তুরস্কের নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের ৭০২ নম্বর কক্ষ থেকে গতকাল রোববার (৩মে) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
ডুরাল বে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের ফিল্ড হসপিটালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করে সিটিজেন নিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুরস্কের ওই নাগরিক স্ট্রোক করেছেন। তার মরদেহ কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে রয়েছে।
ডুরাল বে চার মাস ধরে ফিল্ড হসপিটালে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.