করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে

সোমবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০৯:৩৫ পিএম

সোমবার  প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ছবি: সিটিজেন নিউজ

রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে সোমবার (৪ মে) ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হবে বলে রোববার জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশন ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।

রংপুর বিভাগের জেলাগুলো হলো রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা।