নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০৯:২৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সরকার ঘোষিত সাধারণ ছুটি ও লকডাউনের এই একমাসে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত এবং ২২৭ জন আহত হয়েছেন। রোববার (৩ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদন মতে গত এক মাসে নৌ-পথে দুর্ঘটনায় ৮ জন নিহত এবং দুজন করে আহত এবং নিখোঁজ হয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, এই মাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৬৯ জন পথচারী, ৬৭ জন চালক, ৩২ জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৪৬ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ২৭ জন নারী, ২১ জন শিশু, ১ জন সাংবাদিক এবং ১ জন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
এর মধ্যে নিহত হয়েছে ৫০ জন চালক, ৬৪ জন পথচারী, ২২ জন নারী, ১২ জন ছাত্র-ছাত্রী, ২০ জন পরিবহন শ্রমিক, ১৮ জন শিশু, ১ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৩ জন শিক্ষক ও ১ জন সাংবাদিক।
পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ৯৭টি দুর্ঘটনা ট্রাক ও কাভার্ডভ্যানে, ৬৩টি দুর্ঘটনা মোটরসাইকেলে, ২৯টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ২৮টি নসিমন ও করিমন, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ১৭টি প্রাইভেট কার ও ১টি বাস এসব দুর্ঘটনায় জড়িত ছিল।
এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৩ এপ্রিল এইদিনে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৪জন নিহত ৫জন আহত হয়। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ৯ এপ্রিল ১টি সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.