নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০৯:১২ পিএম
ছবি: ইন্টারনেট
অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মাসেতুর ২৯ তম স্প্যান বসছে সোমবার (৪ মে)। সকাল থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হবে। স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার।
মূল সেতুর প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, ‘মাওয়াতে বর্তমানে ঝড়ো আবহাওয়া চলছে। এই রোদ, এই ঝড়-বৃষ্টি। আবহওয়া অনুকূলে থাকলে সেতুর ২৯ তম স্প্যান সোমবার সকালে মাওয়া প্রান্তের ১৯ এবং ২০ নম্বর পিলারের উপর স্থাপন করা হবে। এতে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার স্প্যান স্থাপন সম্পন্ন হবে। ইতোমধ্যে স্প্যানটিকে আজ সকালে ৮টায় নির্ধারিত পিলারের কাছে আনা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.