প‌জে‌টিভ ৫; নমুনা পরীক্ষা ১৮৩ জ‌নের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০৯:০০ পিএম

প‌জে‌টিভ ৫; নমুনা পরীক্ষা ১৮৩ জ‌নের ছবি: সিটিজেন নিউজ

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় চট্টগ্রাম শহরের ৫জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। রবিবার (৩মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম শহরের ৫জনের দেহে করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ২জন, সাতকানিয়ার ১জন, সিএমসিএইচ হাসপাতালের ১জন ও বিআইটিআইডি এর ১জন।

এর আগে গতকাল শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১০ মাস বয়সী এক শিশু সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ।

তিনি বলেন, এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হলেন ১৮ জন। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৫ জন ইতিমধ্যে মারা গেছেন।