করোনা:  দেশে মোট সুস্থ হয়েছেন ১০৬৩ জন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০৬:১৫ পিএম

করোনা:  দেশে মোট সুস্থ হয়েছেন ১০৬৩ জন ছবি: সিটিজেন নিউজ

দেশে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত মোট ১০৬৩ জন সুস্থ হয়েছেন। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, করোনাভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩ জন। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া ৬২৪ জন এবং বিভাগীয় পর্যায় থেকে ছাড়া পেয়েছেন ৪৩৯ জন।

ঢাকা মেট্রোপলিটন এলাকার হাসপাতাল বাদে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭২ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৭২ জন, রাজশাহী বিভাগ থেকে ২ জন, খুলনা থেকে ৬ জন, বরিশাল থেকে ২৯ জন, সিলেট থেকে ২ জন, ময়মনসিংহ থেকে ৩১ জন এবং রংপুর থেকে ২৫ জন।