নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০৬:০১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আদালতের দেওয়া নির্দেশনা প্রতিপালন না করায় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ চার জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩ মে)ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে বলে জানান নোটিশকারী আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি জানান,করোনা ভাইরাস থেকে রক্ষায় প্রাপ্ত নিরাপত্তা সরঞ্জাম তৈরি এবং হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের কাছে নিরাপত্তা সামগ্রী পৌঁছানোসহ আদালতের দেয়া নির্দেশনা প্রতিপালন না করায় চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
তিন দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.