৩ জেলায় পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০৩:০৭ পিএম

৩ জেলায় পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত ছবি: ইন্টারনেট

স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার শর্তে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় পোশাক কারখানাগুলোকে চালু করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার (৩ মে) বেলা ১২টায় সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একথা জানায় আইইডিসিআর।

বৈঠকে প্রতিটি কারখানায় মেডিক্যাল টিম গঠন, কর্মক্ষেত্রে আক্রান্ত হলে সুচিকিৎসাসহ জাতীয় কমিটির কাছে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।