পটিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৩ , ১১:২৬ এএম

পটিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের পটিয়ায় ২৭০০ ইয়াবাসহ সেনোয়ারা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে)দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় থেকে তাকে আটক করে পটিয়া থানা পুলিশ।

পুলিশের দাবি আটক সেনোয়ারা বেগম একজন ইয়াবা ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আটক সনোয়ারার পেটের ভেতর থেকে ২ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক সনোয়ারার টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম, ঢাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।