নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৩ , ১১:১৩ এএম
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ রমজান আলী (৬০)নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
মৃত রমজান আলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার মৃত সিরাজ ভুইয়ার ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উম্মে সালমা জানান, এ কারাগারে বন্দি যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি রমজান আলী রবিবার ভোরে মধ্যরাতে শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে ১৯৯৭ সালে দায়ের করা একটি মামলায় আদালত তাকে ৩০ বছর সশ্রম কারাদণ্ড দেয়। তাকে ২০০৩ সালের ২৭ জুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ স্থানান্তর করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.