মুক্তি পাচ্ছেন আরও ৩৮৫ জন বন্দি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৩ , ১০:০৮ এএম

মুক্তি পাচ্ছেন আরও ৩৮৫ জন বন্দি ছবি: সিটিজেন নিউজ

করোনায় দ্বিতীয় ধাপে ৩৮৫ জনকে মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্তি আইজি প্রিজন কর্নেল আবরার।

তিনি জানান,আজ রোববার (৩ মে) মহামারি সংক্রমণ ঠেকাতে ৩৮৫ জন বন্দির তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যে কোনো দিন তারা মুক্তি পাবেন।

এর আগে শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেয়া ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।