নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৩ , ১০:০৭ এএম
ছবি: ইন্টারনেট
নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাকে শনিবার (২ মে) গভীর রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি।
বেনাপোল বন্দর থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি সিটিজেন নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধার করে যশোর ২১ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল। রাত সাড়ে ৩টার দিকে ফটোসাংবাদিক শফিকুল কাজলকে সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি একটি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। তাকে যশোর আদালতে পাঠানো হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.