আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৫ তম জন্মদিন আজ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০৯:১৪ এএম

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৫ তম জন্মদিন আজ ছবি: সিটিজেন নিউজ

আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বহুবারের নির্বাচিত সাংসদ,মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৫ তম জন্মদিন আজ রোববার।

১৯৪৫ সালের ৩ মে চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলধর গ্রামে মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তার বাবা নুরুজ্জামান চৌধুরী ছিলেন আইনজীবী ও জমিদার, তার মায়ের নাম খোরশেদা বেগম এবং স্ত্রী নুর নাহার জামান চৌধুরী।

জননেতা আখতারুজ্জামান চৌধুরী মানুষের বিপদে দরদি হৃদয় নিয়ে এগিয়ে যেতেন ও সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনি সবার কাছে 'দানবীর বাবু মিঞা' নামে পরিচিত ছিলেন। দলের দুঃসময়ে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রাজপথে তার সরব উপস্থিতি ছিল। সংবাদ বিজ্ঞপ্তি।