আইডি ছাড়া ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৭:২৩ পিএম

আইডি ছাড়া ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

পোশাক শ্রমিকদের ঢাকায় প্রবে‌শ করতে হলে অবশ্যই ফ্যাক্টরির পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শ‌নিবার (২ মে) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এ-সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।

এতে বলা হয়েছে আইডি কার্ড প্রদর্শন ছাড়া কাউকে ঢাকায় প্রবেশ পথের ঘাট ও স্থানসমুহে প্রবেশের অনুমতি দেয়া যাবে না।

ইতোমধ্যে ঢাকার বাইরে থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় আগমনে মালিকপক্ষ কতৃক নিরুৎসাহিত করা হয়েছে।