সন্তান‌কে বি‌ক্রি ক‌রে হাসপাতা‌লের বিল প‌রি‌শোধ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৭:১১ পিএম

সন্তান‌কে বি‌ক্রি ক‌রে হাসপাতা‌লের বিল প‌রি‌শোধ ছবি: ইন্টারনেট

গাজীপুরে হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় সন্তানকে বিক্রি করতে করেছেন এক দম্পতি। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে পুলিশের নিজ উদ্যোগে হাসপাতালের বিল পরিশোধ করে নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন। 

জানা যায়,গত ২১ এপ্রিল কোনাবাড়ির সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেন ফুটফুটে সন্তান। কিন্তু হাসপাতালের বিল বাকি ৪৭ হাজার টাকা। একদিকে হাসপাতাল কর্তৃপক্ষের চাপ অন্যদিকে টাকা জোগাড় না করতে পারা। তাই বাধ্য হয়ে বিক্রি করে দেন নাড়ি ছেঁড়া ধন।

পরবর্তীতে বিষয়টি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) (এসবি) শহিদুল ইসলামের নজরে আসে। পরে তিনি গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনারকে বিষয়টি অবগত করেন।

একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন ২৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে শুক্রবার ওই শিশুটিকে ফেরত আনেন। এরপর মো. শরীফ-কেয়া খাতুন দম্পতির সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেন।