স্বাভাবিক জীবন; করোতালির মাধ্যমে অভিনন্দন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৫:০৪ পিএম

স্বাভাবিক জীবন; করোতালির মাধ্যমে অভিনন্দন ছবি: সিটিজেন নিউজ

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফেরার যুদ্ধে জয়ী হওয়াদের করোতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয়। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় ৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে।

এসময় ওই হাসপাতালের ডাক্তার ও সংশ্লিষ্টরা তাদের করোতালির মাধ্যেমে অভিনন্দন জানায়।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১২টার পরে এ ক্ষুদ্র আয়োজনে খবর প্রকাশ হয়।

সূত্র মতে, গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচ শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে পুলিশ সদস্যই ২৩২ জন। এছাড়া এই সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এই শঙ্কার মধ্যেও আশার খবর হলো, অনেকেই করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন।

এরকম ৯ জন করোনাজয়ীকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার সময় করতালির মাধ্যমে ফের স্বাভাবিক জীবনে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা।