নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৩:৩০ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছুটির মেয়াদ আরো ১১ দিন বাড়ছে। এবার নিয়ে ৬ষ্ঠ বারের মতো সরকারি ছুটি বাড়ানো হচ্ছে। আজ শনিবার (২রা মে) দুপুরে ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ই মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৫ই মে)।
এক কর্মকর্তা বলেন, ‘ছুটি আগামী ১৬ই মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। নির্দেশনা আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে।’
ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন রোববার (৩রা মে) বিকেলে বা সোমবার (৪ঠা মে) সকালের দিকে জারি হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.