দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৩:২৪ পিএম

দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

করোনার কারণে দেশে দুর্ভিক্ষ হওয়ার কোন সম্ভাবনা নেই। আমাদের ধানসহ অন্যান্য খাদ্যশস্য পর্যাপ্ত পরিমান মজুদ আছে। বর্তমান বোরো মৌসুমে প্রচুর ধান উৎপাদন হয়েছে। এই ধানগুলো আগামী ১০ থেকে ১৫ দিনে যদি আমরা ঘরে তুলতে পারি, তাহলে আমাদের দেশে আগামী ৬ মাস খাদ্যের কোন অভাব হবে না  বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

শনিবার (২ মে) টাঙ্গাইলে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি প্রণোদনা দেয়া হচ্ছে। এগুলো বিতরণে অনিয়ম বা চুরি কঠোর হস্তে দমন করা হবে, সে যে দলেরই হোক।