`কারখানায় কর্মী ছাঁটাই কোনোভাবেই কাম্য নয়’

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৩:১০ পিএম

`কারখানায় কর্মী ছাঁটাই কোনোভাবেই কাম্য নয়’ ছবি: সিটিজেন নিউজ

পোশাক শ্রমিকদের ঢাকামুখী হয়ে কাজে যোগ দেয়ায় উদ্বেগ জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিভিন্ন পোশাক কারখানায় কর্মী ছাঁটাই কোনোভাবেই কাম্য নয় বলেও জানিয়েছেন তিনি। শনিবার (২ মে) দুপুরে এক ভিডিও বার্তায় প্রতিশ্রুতি অনুয়ায়ী কারখানা মালিকদের আরো উদার মানসিকতার পরিচয় দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, "তৈরি কারখানাগুলো পোশাক শিল্প চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন- এ সঙ্কটে কোনো প্রকার শ্রমিক ছাঁটাই-লে অফ করা হবে না। ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই ফ্যাক্টরি পরিচালনা করা হবে। বিভিন্ন জেলা বা গ্রামে অবস্থানরত শ্রমিকদের বেতনের একটি অংশ দেয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হবে।" 

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পর্যায়ে তালিকা অনুযায়ী যে ত্রাণ কার্যক্রম চলছে। সেখানে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’