নতুন আক্রান্ত ৫৫২; মারা গেছেন ৫জন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০২:৩৮ পিএম

নতুন আক্রান্ত ৫৫২; মারা গেছেন ৫জন ছবি: সিটিজেন নিউজ

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে। এদিকে আরও ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৭৭ জন সুস্থ হলেন।

আজ শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।