করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০২:১৭ পিএম

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু ছবি: ইন্টারনেট

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে সুলতানুল আরেফিন (৪৪) নামে মারা গেলেন পুলিশের আরেক সদস্য। শনিবার (২ মে) সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হলো। 

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।

জানা যায়, সুলতান আরেফিনের করোনাভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শনিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।