নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৯:৫২ এএম
ছবি: সিটিজেন নিউজ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীর ১ দিনের বেতন বাবদ ২৯ লাখ ৪২ হাজার ২০৪ টাকা অনুদান হিসেবে জমা দিয়েছে চট্টগ্রামে বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (১ মে) রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক সিটিজেন নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এপ্রিল মাসের বেতন থেকে বন্দরের প্রায় ৬ হাজার কর্মীর ১ দিনের বেতন বাবদ ২৯ লাখ ৪২ হাজার ২০৪ টাকা তহবিলের হিসাবে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
এর আগে নৌ পরিবহন মন্ত্রাণালয়ের মাধ্যমে বন্দরের তহবিল থেকে ২৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.