নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০২ , ০১:২৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
৫ বছর বয়সের শিশু সন্তাকে জিম্মি করে তার মাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক দুর্বৃত্তের বিরুদ্ধে। টাঙ্গাইলের কালিহাতিতে এ ঘটনার পর নির্যাতিত ওই গৃহবধূ শুক্রবার (১মে) রাতেই স্থানীয় থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে কালিহাতি থানার পুলিশ। অভিযুক্ত ওই ধর্ষকের নাম আব্দুল মান্নান। তিনি কালিহাতি উপজেলার হাসড়া গ্রামের রবি মিয়ার ছেলে বলে জানায় পুলিশ।
এজাহার সূত্রে জানাযায়, নির্যাতিতার স্বামী দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকায় কালিহাতি উপজেলার হাসড়া গ্রামের প্রতিবেশী রবি মিয়ার ছেলে মান্নান প্রতিনিয়তই তাকে উত্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি নিয়ে অভিযুক্ত মান্নানের পরিবারের সদস্যদের অবহিত করলেও তারা তাকে থামাতে না পারায় কিছুদিন আগে অভিযুক্ত মান্নান ওই গৃহবধূর বাড়িতে এসে তার ৫বছর বয়সী ঘুমন্ত ছেলেকে জিম্মি করে তাকে জোর পূর্বক ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে। ধর্ষণ শেষে এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
মান্নানের হুমকি ও সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখলেও মান্নান পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
কালিহাতি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন জানান, ভুক্তভোগী নারী থানায় পর্ণগ্রাফি ও নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করার পর অভিযুক্তকে আটক করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.